সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
দৌলতদিয়ায় নিষিদ্ধ জালসহ আটক ৭
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে নৌপুলিশের অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মা ইলিশ শিকারের অভিযোগে সাতজনকে আটক করা হয়। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার মো. রিপন খান (৩৫), ইকরাম মৃধা (২৪), শেখ আয়নাল (৫৭), মো. মিজান শেখ (২৭) ও সোবহান শেখ (৩০)। অন্য দুজন হলেন গোয়ালন্দ উপজেলার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ এবং প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক সাতজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা করা হবে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইলিশ মাছ জব্দ   রাজবাড়ী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close