শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
রাজু হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না : এমপি বাবুল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামলায় নিহত জাতীয়তাবাদী কৃষক দলের নেতা রাজু মোল্লার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে তার কবর জিয়ারত করেন তারা।

এ সময় নেতারা রাজু মোল্লার কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েবা ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘নিবেদিতপ্রাণ বিএনপি নেতা রাজু মোল্লার হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। রাজুর পরিবারের সব দায়িত্ব আমার।’ 

প্রসঙ্গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলায় রাজু মোল্লা নিহত হন।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  রাজু মোল্লা হত্যা   ভাঙ্গা   ফরিদপুর   বিএনপি   কবর জিয়ারত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close