শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
ধামরাইয়ে খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, যুবক গুলিবিদ্ধ
ধামরাই, গুলিবিদ্ধ যুবক, সংঘর্ষ, ঢামেক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আনন্দ সূত্রধর (৩০) নামে যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ আনন্দ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আনন্দ সূত্রধর ওই এলাকার বিষ্ণু সূত্রধরের ছেলে। অভিযুক্ত শ্রীদাম সূত্রধর (৩০) তার প্রতিবেশী। 

এ ঘটনায় অপর এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আনন্দের বাড়িতে ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়। সেখানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আনন্দের সঙ্গে শ্রীদামের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয়ভাবে সালিশের কথা ছিল। তবে এর আগেই দুপুরে একটি মোটরসাইকেলে করে শ্রীদাম ও আরও একজন এসে আনন্দকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে তার থুতনিতে দুটি গুলি লাগে। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

পরে স্থানীয়রা আনন্দকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমেদুল হক তিতাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার থুতনিতে দুটি গুলি লেগেছে। শরীরে গুলি প্রবেশের চিহ্ন থাকলেও বের হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গুলি দুটি শরীরের ভেতরে রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, ‘কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। এর আগেই মোটরসাইকেলে এসে দু্ইজন আনন্দকে লক্ষ্য করে গুলি চালান। স্থানীয়ভাবে তিন রাউন্ড গুলির তথ্য পাওয়া গেছে। আনন্দ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’    

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’  

কেকে/ এসএমএন 



   


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close