মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে নুর হোসেন হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল-পুরস্কার বিতরণী
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শহীদ নুর হোসেন  হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকাল সাড়ে ৪টায় হল সংলগ্ন খেলার মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  প্রফেসর  ড. এসএম এমদাদুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি মো. এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নুর হোসেন হলের এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে। মাদকমুক্ত ও সুস্থ ক্যাম্পাস গঠনে ক্রীড়া চর্চা আরও জোরদার করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের মাদক থেকে দূরে রাখা যায় এবং নিজেদের সুস্থ দেহ ও মন গঠন করা যায়। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের সৃষ্টি হয়, সৃষ্টি হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে আগ্রহী। হাবিপ্রবি শিক্ষার্থীরা সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নতি করুক এটাই আমাদের চাওয়া।’

ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেষ হয়। গ্যালারিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মুহুর্মুহু তালি ও উন্মাদনা ম্যাচটিতে বাড়তি প্রাণ জোগায়। খেলা শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করেন।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   নুর হোসেন হল   ফুটবল   টুর্নামেন্ট   ফাইনাল   পুরস্কার   বিতরণী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close