বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, গুরুতর আহত বাবা
সরকার অরুণ যদু, (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম
ঘাতক ছেলে মোস্তাকিন আলম শোভন।

ঘাতক ছেলে মোস্তাকিন আলম শোভন।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে দীর্ঘ দুই বছর থাকার পর সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।

এ কারনে আবারও ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর ছুরি দিয়ে নিজের মায়ের ওপর হামলা চালান শোভন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী সরদার আলীও গুরুতর আহত হন। হামলা চালিয়ে শোভন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মর্গে প্রেরন করেছে। আসামি গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদকাসক্ত   ছুরিকাঘাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close