বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      
দেশজুড়ে
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

কারখানাটি টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত। বুধবার সকাল ১০টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ ও অন্যান্য দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় পরে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়।

আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় নিরাপত্তার স্বার্থে এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসকে সহায়তা করেন তাঁরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আগুন পুরোপুরি নির্বাপণের পর এর সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   ওষুধ   কারখানা   আগুন   নিয়ন্ত্রণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close