বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      
দেশজুড়ে
ভোগান্তির অবসান, চালু হলো হেতেমখাঁ-বর্ণালী সড়ক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কটি দিয়ে চলাচলে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে কাজটি শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

এ সময় তিনি সড়কের কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি কার্পেটিংয়ের ফিনিশিং যথাযথভাবে সম্পন্ন করা এবং নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রাসিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সড়কটি পরিদর্শন করে নাগরিক দুর্ভোগ লাঘবে বন্ধ থাকা উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসক। তার নির্দেশনার পর সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন প্রমুখ।

সড়কটির কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী ও স্থানীয় বাসিন্দারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভোগান্তি   অবসান   হেতেমখাঁ   বর্ণালী   সড়ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close