বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      
দেশজুড়ে
রাজশাহীতে নারীসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, আটক ৩৩
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির চার হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ দিকে মহানগর পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় নগরীর রানীবাজারের রেশমপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেট, চার হাজার টাকা ও পাঁচটি মোবাইলসহ হাসান আলী ওরফে জয় (২২), সানিউল সিয়াম (৩২) ও সোলাইমান সাজিদকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এর আগে বিকাল সাড়ে চারটার দিকে চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় ছোটবনগ্রাম নিউ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তিনপিস ইয়াবা ট্যাবলেট সহ জমেলা (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করে বিশেষ মাদকবিরোধী টিম। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় দুটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ৩৩ জনের মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, আটজন মাদক মামলার আসামি এবং ১৩ জন অন্যান্য মামলার আসামি। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নারী   মাদক কারবারি   গ্রেপ্তার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close