বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      
দেশজুড়ে
দুর্গাপূজা উপলক্ষে ৪০০ অসহায় মানুষ পেল নতুন কাপড়
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন পৌর সদরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছেন পৌর বিএনপি নেতা ও মেয়রপ্রার্থী এনামূল হক।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর সদরের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৪০০ নারী-পুরুষ ও বয়োবৃদ্ধের হাতে নতুন কাপড় ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আনোয়ার হোসাইন বলেন, ‘পৌর বিএনপি নেতা এনামূল হক ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ, হতদরিদ্রদের চিকিৎসাসেবা এবং কৃষকদের মধ্যে কৃষিবীজ বিতরণসহ নানা মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তার এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করছে। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ 

ভবিষ্যতেও তিনি এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনামূল হক বলেন, ‘আমি আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। আমি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে আমার বেতন ও টিএ-ডিএর অর্থ মসজিদ-মাদরাসায় বিতরণ করে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে মানবিক ও জনকল্যাণমূলক কাজগুলো করে আসছি, ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে থেকে সহযোগিতার এ ধারা অব্যাহত রাখতে চাই।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মদন   দুর্গাপূজা   অসহায়   মানুষ   বস্ত্র   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close