বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      
দেশজুড়ে
জীবননগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একযোগে তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মনোহরপুর ইউনিয়নসংলগ্ন আদিবাসী পাড়ায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার চান্দিনা ইয়াসমিন, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহিন মোল্লা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের ইউনিয়নের সুপারভাইজার আফরোজা খাতুন।

​এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, যুবদল নেতা সাইমুন ইসলাম রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম তিসাস প্রমুখ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীরা উপকৃত হবেন। সংশ্লিষ্ট ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   ফ্যামিলি   কার্ড   তথ্য সংগ্রহ   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close