বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      
দেশজুড়ে
ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বৃহত্তম ইউনিয়ন ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু উপস্থিত ছিলেন। তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪ জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শায়লা সাঈদ তন্বী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এ ধরনের ফ্যামিলি কার্ডের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।’

তিনি আরও বলেন, ‘এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে।’ 

সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

রেয়াজুল ইসলাম কালু বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রধান প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা পাবেন।’

তিনি আরও বলেন, ‘ডোমার উপজেলায় প্রথম পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নির্বাচন করায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম শুরু হবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোমান আলীর স্ত্রী জয়নাব বানুর ফ্যামিলি কার্ড প্রত্যাশীর তথ্য এন্ট্রির মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডোমার   ফ্যামিলি   কার্ড   তথ্য   সংগ্রহ   কার্যক্রম   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close