বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      
দেশজুড়ে
জলঢাকায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত
​জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকা উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বিশাল (২০) ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী শাহিনুর ইসলাম (৩৫) মারাত্মকভাবে আহত হয়েছেন।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে জলঢাকা-ডালিয়া সড়কের বটতলার সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ভ্যানচালক বিশাল যাত্রী শাহিনুর ইসলামকে নিয়ে চার্জার ভ্যানযোগে জলঢাকা থেকে ডালিয়া রোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১২-৯১৮২) সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক বিশালের মৃত্যু হয়। 

নিহত বিশাল উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় আহত ভ্যানযাত্রী শাহিনুর ইসলাম (৩৫) উপজেলার গোলমুন্ডা বাজার এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে। এ ছাড়া ট্রাকচালকের নাম-ঠিকানা শনাক্ত করা এবং মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   ট্রাক-ভ্যান   সংঘর্ষ   ভ্যান   চালক   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close