বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       
দেশজুড়ে
অসঙ্গতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে : এমপি বাবুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘সার ও ডিলার নিয়ে নানান অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের বিষয়ে তদন্ত করছেন গোয়েন্দারা। তদন্তে কোনো অসঙ্গতি পেলে তা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা হবে।’

বুধবার (১৪ অক্টোবর) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ক্রীড়ার পাশাপাশি সংস্কৃতির বিকাশে প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি উন্নয়নে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে সংগীত চর্চার ক্লাসের ব্যবস্থা করা হবে। এ জন্য প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সংগীত চর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলার জন্য মাঠ তথা স্টেডিয়াম দরকার। সেজন্য বর্তমান সরকার উপজেলায় একটি স্টেডিয়াম ও প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু করেছে। ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হলে মাদকের মতো ভয়াল থাবা থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করা সম্ভব। সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।’

শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে কাশফুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েল প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   অসঙ্গতি   সার ডিলারশিপ   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close