বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      
প্রিয় ক্যাম্পাস
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর। ক্যাম্পাস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট নয় দিনের ছুটি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছুটিতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে তারা এর প্রশংসা করেছেন।

পরিবহন দপ্তরের উদ্যোগে গতকাল ১৪ অক্টোবর বিকেল ৩টা ও রাত ৯টায় এবং আজ ১৫ অক্টোবর সকাল ৬টা ৫০ মিনিট, সকাল ৯টা ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে যশোর শহর ও রেলওয়ে স্টেশন অভিমুখে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে এসব সময়সূচি নির্ধারণ করা হয়, যাতে তারা সহজে বাস ও ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী বিশ্বজিৎ কুমার বলেন, দুর্গাপূজা মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, প্রিয়জনদের কাছে ফেরা। ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা সব সময়ই অন্য রকম। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করায় আমাদের বাড়ি ফেরার পথটা অনেক সহজ হয়েছে। এমন উদ্যোগে আমি সত্যিই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন দপ্তর শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, যবিপ্রবির পরিবহন দপ্তর সব সময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছুটিতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গতকাল সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে অতিরিক্ত চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। আজও শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে গত রাতেই বাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ তিনটি শিডিউলে বিশ্ববিদ্যালয় থেকে রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন দপ্তর সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close