চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখায় ৮২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মীর মনছুরল ইসলামকে এবং সদস্যসচিব হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ আরমান আজাদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নেতারা এ কমিটির অনুমোদন দেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোহাম্মদ ইলিয়াস কায়সার, মনির আহমদ, মাওলানা মো. ইদ্রিস হোসাইন, মাইনুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. শহিদুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান জুয়েল, মো. আব্দুর রশিদ, মোহাম্মদ আসিফ, অবসরপ্রাপ্ত কমান্ডার মুজিবুর রহমান ও প্রকৌশলী হায়দার আলী।
অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল মোস্তফা মুনিরী, দপ্তর সম্পাদক আরফাতুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাৎ হোসেন অভি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমান তুষারকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন হাফেজ মোহাম্মদ আবু তৈয়ব।
এ ছাড়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন প্রকৌশলী রেজাউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ রায়ান, শিক্ষা সম্পাদক আব্দুল মান্নান মাস্টার এবং নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস। কমিটির বিভিন্ন পদে অন্যদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি ৪০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্যসচিব জুবাইরুল আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন কমিটির অনুমোদন দেন।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন বলেন, নতুন কমিটি পটিয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। প্রয়োজন অনুযায়ী কমিটিতে পরিবর্তন বা সংযোজন করা হতে পারে। তাঁর দাবি, এনসিপি এখন গণমানুষের দলে পরিণত হয়েছে।
কেকে/সাশ