শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
জাতীয়
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বিস্তারিত জানতে সৌদিকে চিঠি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে কিছুই জানত না বাংলাদেশ মিশন। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পেরে সৌদি কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও আদালতের রায়ের বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে বিচারিক প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

জেদ্দা কনস্যুলেটের একটি সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে এ বিষয়ে বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাদের আটক, বিচার কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক যোগাযোগও পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, দুই বাংলাদেশির পক্ষে আইনি সহায়তা বা আপিলের সুযোগ নেওয়া হয়েছিল কি না, তারা কনস্যুলার সহায়তা চেয়েছিলেন কি না—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তাদের আটক থেকে মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড    সৌদিকে চিঠি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close