শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না পুলিশ সদস্য হিটলারের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল হিটলার বিশ্বাস (৩৫)। পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সার্বিক পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারান তিনি। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন আর পূরণ হলো না তার।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে শুক্রবার মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় ওই পুলিশ সদস্যের পেটে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার পর চিকিৎসা শুরুর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, ‘হিটলার বিশ্বাস পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন। পেছন থেকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close