শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      
দেশজুড়ে
হিন্দু-মুসলিমের সম্পর্ক নষ্টের চেষ্টা করছে জামায়াত: বিমানমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হিন্দু-মুসলিম ভাই ভাই। তবে আগে ফ্যাসিস্টরা এই সম্পর্ক নষ্ট করেছে, এখন জামায়াত তা নষ্ট করার চেষ্টা করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে বিএনপির পক্ষ থেকে উপজেলার ২৫টি মন্দিরে নগদ অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী আরও বলেন, জামায়াত যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং ময়মনসিংহ হিন্দু ট্রাস্টের সভাপতি বাবু স্বপন শাহা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  হিন্দু-মুসলিমের সম্পর্ক   বিমানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close