শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      
দেশজুড়ে
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন, খুনিদের গ্রেপ্তারের দাবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুর জামান ফকির আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে ‘নেত্রকোনা সাংবাদিক সমাজ’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে প্রকাশ্য দিবালোকে ৫-৬ রাউন্ড গুলি করে সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যা করা হয়েছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ ও প্রশাসন কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা। সিসিটিভি ফুটেজ থাকার পরও হত্যাকাণ্ডের ঘটনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, দ্রুত বিচার নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে নিহত সাংবাদিকের অসহায় ও নিঃস্ব পরিবারের আর্থিক দায়িত্ব সরকারকে গ্রহণ করার আহ্বান জানান সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক আলিফ হত্যা   মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close