কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী মারা গেছেন। তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।
স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
কেকে/এআই