শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      
দেশজুড়ে
পটিয়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যের ডাক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মাদক, জুয়া, কিশোর অপরাধ ও চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে একত্র হয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আয়োজিত সমাবেশে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, তরুণদের অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন তৌহিদুল ইসলাম, জিয়া উদ্দিন জনি, আবদুর রশিদ, হেলাল খান ও নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

স্থানীয় তৌহিদুল ইসলাম বলেন, ‘এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আমরা চাই, নাইখাইনকে মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি নাইখাইন গ্রামে কয়েকটি চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পটিয়া   মাদক   জুয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close