শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ব্যক্তিগত উদ্যোগে ইউপি চেয়ারম্যানের অ্যাম্বুলেন্স সেবা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু।

মাহফুজার রহমান দুলু বলেন, ‘ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে গঙ্গাচড়া সদর ইউনিয়নকে দেশের মধ্যে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক সুজন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   ব্যক্তিগত   উদ্যোগ   ইউপি   চেয়ারম্যান   অ্যাম্বুলেন্স   সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close