ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মী সাখাওয়াত হোসেনকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় এ নিয়োগ বাতিলের দাবিতে ফুলপুর গোলচত্বর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভাইটকান্দি ইউনিয়নের কৃষক ও সর্বস্তরের জনগণ।
মাববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর সাখাওয়াত হোসেনের ডিলারশিপ অবিলম্বে বাতিল করে প্রকৃত ব্যবসায়ীকে ডিলার নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন বক্তব্য দেন শাহ সালাহ উদ্দিন, আব্দুর রহমান, সাইদুল ইসলাম, আব্দুস সালাম, মাহবুবুর রহমান, আলী আজগর প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে সারের ডিলার নিয়োগ কার্যক্রমে ফুলপুর উপজেলার ভাইকান্দি ইউনিয়নে মেসার্স সাদিকা ট্রেডার্সের মালিক আওয়ামীলীগ কর্মী সাখাওয়াত হোসেনকে ডিলার নিয়োগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
কেকে/এআই