শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      
দেশজুড়ে
ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের এক বিশালাকার বাঘাইড় মাছ। বিশাল আকৃতির এ মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় যেমন জমেছে, তেমনি মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে মুখে হাসি ফুটেছে জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন স্থানীয় জেলে নরেন্দ্র নাথ। এ সময় তার জালে বিশালাকার এ বাঘাইড় মাছটি আটকে পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চিলমারী জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ দিকে কিনে নেওয়া মাছটি শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে খুচরা বিক্রি করেন ব্যবসায়ী সাজু মিয়া। পুরো মাছটি খুচরা বিক্রি করে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আয় করেন তিনি। এতে ব্যবসায়ী সাজু মিয়ার এক রাতেই লাভ হয় ২৫ হাজার টাকা। স্থানীয় পাম্পমোড় এলাকায় বিশালাকার মাছটি কাটার দৃশ্য দেখতে ক্রেতাসহ অসংখ্য উৎসুক মানুষ ভিড় জমান।

ব্যবসায়ী মো. সাজু মিয়া জানান, ‘বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় ও পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদা প্রচুর। আমি নিয়মিত বিভিন্ন ঘাট থেকে এসব বড় মাছ কিনে এনে কেটে কেটে খুচরা বিক্রি করি।’

অন্য এক মাছ ব্যবসায়ী ফুলমিয়া জানান, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই তাদের কাছে এমন বড় মাছের জন্য অর্ডার দিয়ে রাখেন। ব্রহ্মপুত্র নদের দেশীয় প্রজাতির বড় মাছ চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, ‘বর্তমানে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্রহ্মপুত্র নদে দেশীয় প্রজাতির বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিরাপদ রাখতে মৎস্য বিভাগের পক্ষ থেকে কার্যকর ও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্রহ্মপুত্র   জেলে   জাল   বাঘাইড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close