শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে যানজট নিরসনে ‘অলআউট’ উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরকে যানজটমুক্ত ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করতে ‘অলআউট’ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন ও পৌর বিএনপি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার অভ্যন্তরে ফুটপাত ও প্রধান সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট এবং ভ্যানগাড়ি সরাতে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, বিএনপি নেতা সৈয়দ সালাউদ্দিন, সাইফুদ্দীন সিদ্দিকী সাবলু, মোহাম্মদ আলমগীর সেলিম, মিজানুর রহমান মাসুম, সেফাক ইসলাম নিলু ও জাহিদ হোসেন। 

এ ছাড়াও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম প্রমুখ অভিযানে অংশ নেন।

অভিযানের বিষয়ে জহিরুল ইসলাম জানান, আসন্ন দুর্গাপূজা এবং পরবর্তী সময়ে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে ফুটপাত থেকে অবৈধ হকার ও রাস্তার ওপর থেকে ভ্যানগাড়ি উচ্ছেদে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অমান্য করে কেউ পুনরায় ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে জরিমানা আদায়সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, ‘আসন্ন দুর্গাপূজা ও পরবর্তী সময়ে শহরের যানজট নিয়ন্ত্রণে ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ এবং রাস্তার ওপর থেকে ভ্যানগাড়ি সরিয়ে দেওয়ার লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্য করে পুনরায় ফুটপাত দখল বা ভ্যানগাড়ি বসানো হলে জরিমানা করা হবে এবং জনগণের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   যানজট   নিরসন   অলআউট   উচ্ছেদ   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close