শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      
দেশজুড়ে
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম
নিহত ছাত্রদল নেতা মো. সজিব। ছবি: প্রতিনিধি

নিহত ছাত্রদল নেতা মো. সজিব। ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সজিব (২০) নামের ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হান উদ্দিন নামে এক সংবাদকর্মী ও অটোরিকশাচালক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার গহিরা-হেয়াঁকো সড়কের বক্তপুর কড়ালিয়া পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজিব রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মনুর বাপের বাড়ি এলাকার মো. রফিকের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আহত রায়হান উদ্দিন একই এলাকার  বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ধর্মপুর আজাদীবাজার থেকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে যোগে নানুপুর ফিরছিলেন রায়হান উদ্দিন ও মো. সজিব। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সজিবকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদা খানম বলেন, ‘হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ছিল। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খাঁন বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   সড়ক   দুর্ঘটনা   ছাত্রদল   নেতা   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close