শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর প্রথম দিনে জয়পুরহাটের ক্ষেতলাল পৌর সদরের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জেলা কমান্ড্যান্ট মো. আব্দুর রাহিদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন।
উপজেলা সদরের পাটবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী পূজার কয়েক দিন প্রতিটি বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালনরত সদস্যদের সতর্ক থাকারও গুরুত্ব রয়েছে।’
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রেজাউল ইসলাম ও আইরিন আক্তারসহ আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
পাটবাড়ি পূজামণ্ডপের সভাপতি গৌতম কুমার নন্দী বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যদের পাশাপাশি তাদের স্বেচ্ছাসেবকেরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।’
পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকারীদের ভূমিকার প্রশংসা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
কেকে/এআই