শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      
জাতীয়
তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র : চিফ হুইপ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার তেলের দাম বাড়ায়নি, তবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আইনশৃঙ্খলা ও স্থানীয় রাজনীতির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে চিফ হুইপ বলেন, ‘বরগুনায় জামায়াত নেতার ওপর হামলায় যদি বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ সময় তিনি পুরো বরগুনা জেলাকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ নীতিতেই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে।’ 

তিনি আরও উল্লেখ করেন যে, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই।

উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষায় ইলিশের উৎপাদন বাড়াতে ট্রলিং জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের জোর দাবি জানান চিফ হুইপ। ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অতীতে মাত্র তিন বছরে দেশকে দুর্ভিক্ষের হাত থেকে তুলে এনেছিলেন জিয়াউর রহমান।’ 

নিয়মতান্ত্রিক উপায়ে বর্তমান সরকার পূর্ণ পাঁচ বছর মেয়াদেই দেশ পরিচালনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তেল   কৃত্রিম   সংকট   চক্র   চিফ হুইপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close