শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      
দেশজুড়ে
নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী জেলায় ৮১২টি পূজমন্ডপে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শারদীয় দুর্গোৎসব  শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। 

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) জেলা শহরের আনন্দময়ী কালিবড়ি দুর্গাপূজা মন্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম।

তিনি বলেন, ‘পূজামন্ডপের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।  সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন নেওয়া হবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।’

সেই সঙ্গে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   পূজামণ্ডপ   নিরাপত্তা   ব্যবস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close