শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      
দেশজুড়ে
শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরে সর্বোচ্চ দর্শকের উপস্থিতিতে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ১-০ গোলে শেরপুর পৌরসভা দল সদর উপজেলা দলকে পরাজিত করে।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

খেলায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা ফুটবল ফেডারেশনের (বাফুফে) আহ্বায়ক মো. কামাল হোসেন প্রমুখ। 

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্যা ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা এবং দর্শকদের জন্য ফ্রি কুপনের মাধ্যমে সেরা দশজন দর্শককে পুরস্কার দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ছিল সর্বোচ্চ। খেলা বিকাল সাড়ে তিনটায় শুরু হলেও দুপুর দুইটা থেকে স্টেডিয়ামের ভেতরে ফুটবলপ্রেমী দর্শকরা দলে দলে আসতে শুরু করে। একপর্যায়ে স্টেডিয়ামের গ্যালারির সকল আসন পরিপূর্ণ হলে দর্শকরা উপচেপড়া ভিড় ঠেলে মাঠের ভিতর প্রবেশ করে খেলা উপভোগ করেন। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   ডিসি   গোল্ড কাপ   ফুটবল   ফাইনাল   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close