শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      
দেশজুড়ে
ভাঙ্গায় বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই সহস্রাধিক রোগী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগীর ছানি অপারেশনসহ দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চশমা ও ওষুধ দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, ধানমন্ডির সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি লায়ন খন্দকার মিজানুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির নির্বাহী সম্পাদক মরতুজা খান, লায়ন আবুল বাশার, লায়ন নুরু মিয়া, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সংগঠনের নিজামুদ্দিন, আফজাল খান, শাহ আলম, শাহিন মৃধা, শহীদুল ইসলাম মৃধা, বাকাউল ইসলাম, মাহাবুব মিয়া, মোকলেচুর রহমান প্রমুখ।

ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের ফলে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   চক্ষুসেবা   রোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close