শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      
দেশজুড়ে
দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে চুরি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামের দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।

দোকানমালিক মো. বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মুনতাজ মোল্যা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টার দিকে দোকানে এসে বেচাকেনা করেন বিপ্লব মোল্যা। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান। পরে দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা ৩ হাজার ৭০০ টাকা খুঁজে পাননি তিনি।

চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দোকানের টিনের চালের স্ক্রু খুলে অজ্ঞাতনামা চোরেরা এসব মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন দোকানমালিক।

ঘটনার পর আশপাশের দোকানদারদের ডেকে বিষয়টি দেখান ও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিপ্লব মোল্যা। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো. নাসিরুদ্দিন বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী  লিখিত অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দোকান   সিসি   ক্যামেরা   চুইংগাম   চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close