রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা, এসএসসি ও সমমান পরীক্ষায় (২০২৬) জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি
সাজ্জাদুর রহমান ভিক্টর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ।
অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধী ও সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
কেকে/এআই