সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম মাস্টার পাড়ায় এলাকায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আয়কর রোকেয়া রশীদ পরিবারের পক্ষে এই মানবিক সহায়তার আয়োজনে আয়কর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম বাবুল পক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন লালমনিরহাট-২ (আদাতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। উৎসবের আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরও বলেন, ‘রোকেয়া রশীদ পরিবারের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে রফিকুল ইসলাম বাবুল ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ৫০০ জন সুবিধাবঞ্চিত ও গরিব-দুঃখী পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
কেকে/এমএ