শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৫ জন      
দেশজুড়ে
মাগুরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আকস্মিক অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম নয়ন। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়িতে যান, তাদের খোঁজখবর নেন এবং আগের মতো একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকিদুল ইসলামের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই আকস্মিক অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে অসহায় পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে যান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তী মো. রবিউল ইসলাম নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত আকিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘরটি আগের মতো পুনর্নির্মাণ করে দেওয়ার জোরালো আশ্বাস দেন। তার এই আশ্বাসের পর থেকেই পরিবারটির মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, বর্তমান সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সজীব শিকদার, সদস্যসচিব মো. রজব আলী প্রমুখ।

পরিদর্শন শেষে রবিউল ইসলাম নয়ন আসন্ন পূজা উৎসবকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক পাহারা বসানোর কঠোর নির্দেশ দেন। 

এছাড়া সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে এসে এই অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাগুরায় অগ্নিকাণ্ড   ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে   যুবদল নেতা নয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close