রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যুক্ত হল বোর্ডিং ব্রিজ
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইন্সটির বিএস-১৪৫ ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ইউএস-বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারবেন। এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ বাড়বে।

এর আগে গেল ২৮ সেপ্টেম্বর কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের উদ্বোধন করা হয়।

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক ‘এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তুলতে এবং পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েক বছর ধরে কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে।

এ প্রকল্পের মূল আকর্ষণ বিমানবন্দরের রানওয়েকে সাগরের বুকে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা। ফলে সেখানকার রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০ হাজার ৭০০ ফুটে, যা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের চাইতেও বেশি দৈর্ঘ্যের।

১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ অগাস্ট। এ প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন ছাড়াও যোগ হচ্ছে আধুনিক এভিয়েশন অবকাঠামো।

সমুদ্রের বুক চিরে নির্মাণাধীন এই রানওয়ে চালু হলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ড্যাশ এইট কিউ৪০০ ও প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ এখানে সহজেই ওঠানামা করতে পারবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বিমানবন্দর   টার্মিনাল   বোর্ডিং ব্রিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close