সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
অভয়নগরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের ওই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তার স্বামীর মৃত্যুর পর তিনি বোনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। তবে তার বোন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন।

নিহতের মেয়ে পান্না জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তার মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। এ সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকারও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে দুর্বৃত্তরা আছিয়া বেগমকে হত্যা করে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গলাকাটা মরদেহ উদ্ধার   অভয়নগর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close