রোববার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি      ● শ্রমিকদের বিক্ষোভে রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ      ● শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী      ● শ্রমিক বিক্ষোভে পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন      ● আবারও মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী      ● ফ্যাসিবাদ রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
‘টুনার মার সড়ক’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ৩০ বছর ধরে অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে অবস্থিত ‘টুনার মার সড়ক’-র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

রোববার (১ নভেম্বর) সকালে রাউজান ফায়ার সার্ভিস সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের সঙ্গে যুক্ত মীর আফাজ দারোগার বাড়ি পর্যন্ত বিস্তৃত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণ কাজ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা।

জানা যায়, ৪৭৬ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই সড়কটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। 

স্থানীয়দের মতে, দীর্ঘ তিন দশক ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক একরাম উদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বশর মাস্টার, ডা. মুজিবুল হক চৌধুরী, মাওলানা মোজাহেরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজগর চৌধুরী, শহিদ চৌধুরী ও সমাজ সেবিকা জেসমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মুহাম্মদ হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরিদ, দিদারুল আলম ছগির, মমতাজ, মাহফুজ, বশর, সেলিম, ইয়াছিন উদ্দিন মাসুদ, সাইফুল কাদের, মো. রিপন, জনি, সালাউদ্দিন কাদের, এয়াকুব উদ্দিন আরিফ, ফোরকান, আবুল হোসেন, মোরশেদ, সুমন তালুকদার, সোহেল প্রমুখ। 

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। মোনাজাতে এলাকার সার্বিক কল্যাণ ও উন্নয়ন কাজের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাউজান   সড়ক   নির্মাণ   ভিত্তিপ্রস্তর   স্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close