শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
দেশজুড়ে
পাটগ্রামে সশস্ত্র বাহিনী দিবস পালিত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সশস্ত্র বাহিনী দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১শে নভেম্বর) সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা পাটগ্রামের আয়োজনে উপজেলার আবু সাঈদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

​সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সার্জন্ট (অব.) ওমর ফারুক। 

অনুষ্ঠানে দেশপ্রেম ও সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে কবিতা আবৃত্তি করা হয়। 

একই সাথে পাটগ্রাম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ভূমিকা, সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

শেষে অতিথি ও অবসরপ্রাপ্ত সৈনিকদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   সশস্ত্র বাহিনী দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close