‘যুবকরাই আদর্শ সমাজ গঠনের অন্যতম শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আমিরাবাদস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
কুরআন থেকে দরস পেশ করেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর আবু তাহের, সাবেক আমীর আসাদুল্লাহ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ হাসান, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জসিম উদ্দিন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি রফিক দিদার, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যুবকরাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম অতন্দ্র প্রহরী। দেশের মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার যখন শাসকগোষ্ঠীর হাতে বাধাগ্রস্ত হয়, তখন তরুণ ও যুবসমাজ রাজপথে নেমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, মাস্টার শহিদ, সাইদুর রহমান এবং আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল্লাহ চৌধুরী।
কেকে/এমএ