রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
প্রিয় ক্যাম্পাস
ডব্লিউইউবি ও মালয়েশিয়ার ইউনিরাজাকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যাকাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাক (ইউনিরাজাক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউনিরাজাক ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজনের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডব্লিউইউবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান এবং ইউনিরাজাকের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর দাতিন পাদুক ড. সামসিনার মো. সিদিন স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডব্লিউইউবি-র প্রতিনিধি দলে অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. একিউএম শফিউল আজম ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ইউনিরাজাকের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাইরুজ মোহাম্মদ নূর, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (রিসার্চ) প্রফেসর ড. মোহাম্মদ রেয়াসুদিন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক) ড. সুলাস্ত্রি ইয়াহিয়া এবং ইন্টারন্যাশনাল রিলেশনস ডিরেক্টর উই মা লিংসহ উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অ্যাকাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উচ্চশিক্ষায় টেকসই অবদান রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডব্লিউইউবি   মালয়েশিয়া   ইউনিরাজাক   সমঝোতা   স্মারক   স্বাক্ষরিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close