মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      
দেশজুড়ে
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মছনিয়াকাটা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।

বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। পথে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close