সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে গবিতে ডাস্টবিন স্থাপন
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) নতুন ১৯টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় নতুন ডাস্টবিনগুলোর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

জানা যায়, পূর্বে স্থাপন করা ডাস্টবিনগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছিল। এ সমস্যা সমাধান এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে নতুন ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেয় গকসু।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং শিক্ষার্থীদের চলাচলের প্রধান সড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

এই উদ্যোগের বিষয়ে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, ‘যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে আমরা এদিক সেদিক ময়লা ফেলে থাকি। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয় ও শিক্ষার্থীদের অসুস্থ হবার সম্ভাবনা বাড়ে। আমাদের ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, সেক্ষেত্রে নতুন ডাস্টবিন স্থাপন খুবই প্রশংসনীয় উদ্যোগ।’

গকসুর সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় একটি সবুজে ঘেরা অঙ্গণ। অ্যাকাডেমিক ভবনের বিভিন্ন স্থানে ডাস্টবিন থাকলেও ক্যাম্পাস প্রাঙ্গনে উল্লেখযোগ্য পরিমাণ ডাস্টবিন না থাকায় শিক্ষার্থীরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছিলো। তাই বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানোর উদ্যোগ নিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী চাইতেন ক্যাম্পাস সবসময় সবুজে ঘেরা হোক। নিঃসন্দেহে এটি ছাত্র সংসদের নেওয়া বিভিন্ন কার্যক্রমের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গকসু নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পরিচ্ছন্ন   ক্যাম্পাস   গবি   ডাস্টবিন   স্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close