মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
দেশজুড়ে
পোশাকশিল্পে নাশকতা ঠেকাতে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের সতর্ক অবস্থান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের পোশাকশিল্প ও জাতীয় অর্থনীতিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাজীপুরের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থান নিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে টঙ্গী বিসিক শিল্পনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেন।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা দিনভর বিভিন্ন কারখানার আশপাশে অবস্থান করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে তাঁরা নজরদারি চালান।

এ সময় সিরাজুল ইসলাম সাথী বলেন, জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্পকে ঘিরে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতা সহ্য করা হবে না বলে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি নির্দেশনা দিয়েছেন। 

তিনি আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান অব্যাহত রাখবেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পোশাকশিল্পে নাশকতা   স্বেচ্ছাসেবক দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close