মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      
দেশজুড়ে
দুই বছর পর পাকুন্দিয়া হাসপাতালে চালু হল সিজারিয়ান অপারেশন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম দিনেই এক প্রসূতির সফল অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়েছে। একই দিনে সম্পন্ন হয়েছে আরও একটি ডি অ্যান্ড সি অপারেশন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) কার্যক্রমও চালু থাকবে।

দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় প্রসবজনিত জটিলতায় পড়া প্রসূতি মায়েদের বেসরকারি হাসপাতাল কিংবা কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন হাসপাতালে যেতে হতো। এতে চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি রোগী ও স্বজনদের পোহাতে হতো নানা ভোগান্তি। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য বিষয়টি ছিল আরও কষ্টকর। এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার চণ্ডিপাশা এলাকার লিজা আক্তার (৩০) নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। একই দিনে আরও এক রোগীর ডি অ্যান্ড সি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

প্রসূতি লিজা আক্তার বলেন, ‘সরকারি হাসপাতালেই আমার সিজারিয়ান অপারেশন হয়েছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে আমার যত্ন নিয়েছেন। বর্তমানে আমি ও আমার সন্তান দুজনই সুস্থ আছি। এখানে বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা থাকায় আমাদের মতো সাধারণ পরিবারের অনেক উপকার হবে।’

রোগীর স্বজন আমেনা আক্তার বলেন, ‘অপারেশনের জন্য বাইরে কোনো বেসরকারি হাসপাতালে যেতে হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছি। এতে আমাদের অনেক ভোগান্তি ও খরচ থেকে রেহাই মিলেছে। আমরা চাই, হাসপাতাল কর্তৃপক্ষ যেন এ সেবা নিয়মিত চালু রাখে, যাতে এলাকার অন্য প্রসূতি মায়েরাও উপকৃত হন।’

স্থানীয় স্বেচ্ছাসেবক আল আমিন বলেন, ‘সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হওয়া আমাদের জন্য স্বস্তির খবর। বিশেষ করে যাঁদের আর্থিক সামর্থ্য কম, তাদের জন্য এটি অনেক বড় সুবিধা। আমরা চাই, প্রয়োজন অনুযায়ী যেন সব সময় জরুরি প্রসূতি চিকিৎসাসেবা পাওয়া যায়।’

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে এলাকার প্রসূতি মায়েদের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হতো। এতে দরিদ্র পরিবারের মানুষের অনেক সমস্যা হয়েছে। এখন সরকারি হাসপাতালে বিনামূল্যে এ সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে সেবাটি যেন নিয়মিত চালু থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব বলেন, ‘দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আমরা পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু করতে পেরেছি। মঙ্গলবার প্রথম দিনেই একজন প্রসূতির সফল সিজারিয়ান অপারেশন হয়েছে। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। একই দিনে আরও একটি ডি অ্যান্ড সি অপারেশন করা হয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। পাশাপাশি প্রতিদিন নরমাল ডেলিভারি কার্যক্রমও চালু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রসবজনিত জটিলতা দেখা দিলে গর্ভবতী মা ও তাদের স্বজনদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। আমরা সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। এ কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close