ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা ছাত্রদল কর্তৃক কেন্দ্রিয় ছাত্রদলের নির্দেশনা অমান্য করে বিপুল অর্থের বিনিময়ে ঘোষিত অবৈধ ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে কসবা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা জেলা বিএনপি সদস্য আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া ও তার ছোট ভাই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (২) আবদুর রহমান সানির ক্রস সম্বলিত ফ্যাষ্টুন হাতে নিয়ে রাতের আধারে ঘোষিত এই বাতিলের দাবেতে শ্লোগান দেয়। এই কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হয়।
পৌর শহরে অবস্থিত বিএনপির পার্টি অফিসের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আলহাজ্ব কবির আহাম্মদ ভুইয়া ও আবদুর রহমান সানির কুশপুত্তলিকা বানিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়।
সভায় উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের কারাবরণকারী ছাত্রনেতা শহিদুল খাঁ, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও বাবু, কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রদল সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী কসবা টি, আলী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব শ্রাবণ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, চারগাছ এনআই ভূইয়া কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. শাহজালাল, পৌর ছাত্রনেতা মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, সাঈদী ও সজিব আহমেদ প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংগঠনের নিয়মনীতি ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরন না করে ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীদের মুল্যায়ন না করে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পকেট কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের কমিটি সংগঠনের সুস্থ কার্যক্রমকে বাধাগ্রস্থ করবে। অবিলম্বে এই মিডনাইট কমিটি বাতিল করে সংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটে এমন একটি কমিটি দিতে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
দুই দিনের মধ্যে এই কমিটি বাতিল না করা হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী দেন বক্তারা। এ সময় জেলা বিএনপি সদস্য আলহাজ্ব কবির কবির আহাম্মদ ভূইয়া ও তার ছোট ভাই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (২) এর হস্তক্ষেপে এমন পকেট কমিটি করে কসবার বিএনপি রাজনীতিকে ক্ষতিগ্রস্থ করছে বলে জানান বক্তারা। পরে তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে সীমান্তবর্তী কসবা উপজেলায় গ্রহনযোগ্য উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গতকাল ১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্যাডে জেলা ছাত্রদল আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্যাডে সিরাজুল ইসলাম ইমু সভাপতি, শিমুল মিয়া সাধারন সম্পাদক ও সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কসবা উপজেলা ছাত্রদল কমিটি (আংশিক) এবং এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারন সম্পাদক এবং জান্নাতুল বাকি হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট (আংশিক) কসবা পৌর ছাত্রদল কমিটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে কসবা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন জানান, কেন্দ্রিয় নির্দেশনা মেনেই কসবা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তাদেরকে যাচাই-বাছাই করেই দেয়া হয়েছে। তারা দলের দূর্দিনে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলো তাই তাদেরকে মুল্যায়ন করা হয়েছে।
কেকে/ এমএস