মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      
দেশজুড়ে
কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ, বেকু দিয়ে নারীর বসতঘর ভাঙার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীর বসতঘর বেকু (এক্সকাভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধনের অভিযোগ করেছেন ভুক্তভোগী নাছরিন সুলতানা। তাকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী নাছরিন সুলতানা জানান, তার বাবা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাকে জমি লিখে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করে গত চার বছর ধরে বসবাস করছেন তিনি। গত ২ নভেম্বর রাতে তিনি বাড়িতে না থাকার সুযোগে তার ভাইয়েরা বেকু দিয়ে বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি তার।

নাছরিন বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার সকালে বাড়িতে এসে দেখি, আমার ঘর ও মালামাল সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।’

অভিযোগ সূত্রে জানা যায়, নাছরিন সুলতানা (৩৫) কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বাসিন্দা। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছে। অভিযোগে মমিন সরকার (৩৩), বিলাল হোসেন (৪০), রশিদা (৩৬), নাদিয়া (২০) ও রশিদ (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে।

নাছরিনের দাবি, তার বাবা মৃত্যুর আগে বসতঘরসহ ১৭ শতাংশ জমি তার নামে দলিল করে দেন। দলিল নম্বর ৯৫৮/২২, তারিখ ২৮ মে ২০২৩। ওই জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তার জমিতে অনধিকার প্রবেশ করে বিদ্যুতের তার ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেন এবং ঘরের মালামাল নষ্ট করেন। নিজের বাড়িতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় গালিগালাজ ও মারধরের চেষ্টার অভিযোগও করেছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়িতে প্রবেশ করেন। তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে, তার স্বামী ও সন্তানদের ক্ষতি করার ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন নাছরিন।

নাছরিন সুলতানার চাচা সিরাজ উদ্দিন মাস্টার বলেন, ‘তার বাবা তাকে ঘরসহ জমি লিখে দিয়েছেন। সে এখানেই বসবাস করছে। রাতে তার ভাইয়েরা বেকু এনে ঘরটি ভেঙে দিয়েছে।’

অভিযোগের বিষয়ে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি, নাছরিন সুলতানার ঘরটি তার ভাইয়েরা বেকু এনে ভেঙে দিয়েছেন। আইনগত প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাছরিন সুলতানা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close