মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      
দেশজুড়ে
তালায় গ্রীনম্যানের আয়োজনে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গ্রীনম্যান যুব ফাউন্ডেশনের উদ্যোগে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কিংডম অব দ্য নেদারল্যান্ডস, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় লিঙ্গবৈষম্য দূরীকরণ, অনলাইনে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, মিডিয়া লিটারেসি বা তথ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক দাবি বাস্তবায়নে অ্যাডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়।

গ্রীনম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বীর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান।

কর্মশালায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওন, ভেটেরিনারি সার্জন ড. মো. তৌহিদ কামাল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার লিজা, সহকারী প্রোগ্রামার মো. মোতাহের হোসেন, বিআরটিএ কর্মকর্তা মো. রাজু আহমেদ, সাব-ইন্সপেক্টর আমির হোসেন, তালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার আবদুস হান্নান, তালা সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শাহানারা খাতুন ও তথ্যসেবা কর্মকর্তা মুক্তি রানী ঘোষ।

এ ছাড়া বক্তব্য দেন তারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা জেবুন্নাহার, শহীদ কামেল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রেশমা খাতুন, সাংবাদিক জুলফিকার রায়হান ও সেলিম হায়দার, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা জয় মজুমদার, এসইউএসের এটিও জাহাঙ্গীর হোসেন এবং গ্রীনম্যানের খালিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, তরুণদের মেধার বিকাশ, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সমতা প্রতিষ্ঠায় প্রশাসন, শিক্ষক ও নাগরিকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close