বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      
দেশজুড়ে
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে ৭ বার আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আফজাল হোসেন (৫৮) নামে এক কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত নয় বছরে তার বাড়িতে অন্তত সাতবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষকের ছেলে বেলাল হোসেন (২৯)।

সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার চরপিপলা গ্রামের ওই কৃষকের বাড়ির পাশে রাখা পাটশোলা ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পরিবারটি।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক ও মো. সুলতান জানান, প্রায় নয় বছর আগে বসতবাড়ি নির্মাণের জন্য চরপিপলা মাঠে ছয় শতক জমি কেনেন আফজাল হোসেন। সেখানে টিনের ঘর নির্মাণ করে স্ত্রী-সন্তানসহ আট সদস্যের পরিবার নিয়ে বসবাস শুরু করেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বারবার ক্ষতিগ্রস্ত হলেও পরিবারটি কোনো স্থায়ী সমাধান পায়নি।

আফজাল হোসেন ও তার স্ত্রী হাজেরা বেগম বলেন, তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। বাড়ির জমি কেনার পর থেকেই তাদের ওপর নানা ধরনের নির্যাতন চলছে। শয়নকক্ষ ও খড়ের গাদাসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত সাতবার আগুন দেওয়া হয়েছে। এতে তারা প্রাণনাশের আশঙ্কা করছেন। পরিবারটির দাবি, তারা নিরাপদে বসবাস করতে চান।

স্থানীয় খুবজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুন্নাফ মোল্লা বলেন, কৃষক আফজালের বাড়িতে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কৃষকের বাড়িতে আগুন   নিরাপত্তাহীনতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close