বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      
দেশজুড়ে
কুলাউড়ায় ভারতে পালানোর চেষ্টাকালে দুই মানব পাচারকারীসহ আটক ৮
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই মানব পাচারকারীসহ আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-৯-এর সিলেট সদর দপ্তর থেকে এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২ নভেম্বর বিকালে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে ওই বসতঘরে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫) মানব পাচারকারী চক্রের সদস্য। তারা অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় এসআরবি-৯। পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সঞ্জরপুর এলাকার আব্দুল খালিকের ছেলে মো. হারিছ আলী (৩৫) এবং মৃত সৈয়দ মুছব্বির আলীর ছেলে মো. আবুল আলী (৪৫)।

এ ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর এলাকার হানিফ শরীফের ছেলে আমিনুর শরীফ (৪২), মৃত দবীর উদ্দিন শিকদারের ছেলে মো. মফিজুর শিকদার (৪৩), ধিরাই এলাকার মোমরেজ মোল্যার ছেলে কামরুল মোল্যা (৪৬), ভুলবাড়িয়া এলাকার মৃত আব্দুল হাসেম মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (৪৫) ও মৃত সুশান্ত বিশ্বাসের ছেলে সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা এলাকার মৃত মো. এলেম সরদারের ছেলে মো. জিহাদ সরদার (৪০)।

এসআরবি-৯ জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মানব পাচারের চেষ্টার অভিযোগে The Bangladesh Passport Order, 1973-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে আটক আটজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close